ছাত্রীদের নিপীড়ন করায় শিক্ষক গ্রেফতার, দুই কলেজ থেকে অব্যাহতি
Advertisement
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৮ পিএম
নির্মল কান্তি দেব
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছাত্রীদের প্রশিক্ষণের নামে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছেন কলেজশিক্ষক ও নবীগঞ্জ পোস্ট অফিসের ই-তথ্য সেবা কেন্দ্রের পরিচালক নির্মল কান্তি দেব। রোববার রাতে তাকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
এরপর সোমবার বিকালে তার কর্মস্থল দুটি কলেজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা যায়, সোমবার সকালে নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার এনায়েত খান মহিলা কলেজের খণ্ডকালীন শিক্ষক নির্মল কান্তি দেব পলাশকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে তার স্থায়ী চাকরিস্থল নবীগঞ্জ উপজেলার নয়মৌজা কলেজ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। জরুরি সভা করে কলেজের গর্ভনিং বডির সদস্যরা তাকে সাময়িক অব্যাহতি প্রদান করেন।
এনায়েত খান মহিলা কলেজের অধ্যক্ষ তোফাজ্জুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নির্মল কান্তি দেব পলাশ প্রভাষক (পৌরনীতি ও সুশাসন) এনায়েত খান মহিলা কলেজের খণ্ডকালীন প্রভাষক হিসেবে নিয়োজিত ছিলেন। কিছু দিন যাবত আপনি নীতি-নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় আপনাকে অত্র প্রতিষ্ঠান হতে অদ্য ১৬ আগস্ট ২০২৬ সাল থেকে কলেজের সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হলো।
এদিকে নবীগঞ্জ নয়মৌজা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশ বিকাল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নয়মৌজা কলেজের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নয়মৌজা কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক নির্মল কান্তি দেব পলাশের বিরুদ্ধে অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জেরে থানায় ফৌজদারি মামলা এবং গ্রেফতার হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার স্টাফ মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রভাষক নির্মল কান্তি দেব পলাশকে (পৌরনীতি ও সুশাসন পদ থেকে) সাময়িকভাবে বরখাস্ত ও কলেজের সব দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জানা গেছে, নির্মল কান্তি দেব পলাশ কম্পিউটার ট্রেনিংয়ের আড়ালে মুসলিম মেয়েদের ব্লাকমেইল করে তাদের ই-তথ্য সেবা কেন্দ্রের ছাত্রীদের এনে শ্লীলতাহানি করতেন। এ বিষয়ে একটি অডিও স্থানীয় একজন সিনিয়র সাংবাদিকের ফেসবুক আইডিতে ভাইরাল করা হয়।
পরে স্থানীয় জনতা তাকে ধরে থানায় দিয়েছেন। পরে পুলিশ নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় নিয়মিত মামলা হয়েছে।
এনায়েত খান মহিলা কলেজের অধ্যক্ষ তোফাজ্জুল ইসলাম চৌধুরী ও নবীগঞ্জ নয়মৌজা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশ মোবাইলে বলেন, পলাশকে ছাত্রীদের সঙ্গে কেলেঙ্কারিতে জড়িত থাকায় অব্যাহতি দেওয়া হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন জানান, কলেজশিক্ষক নির্মল কান্তি দেব পলাশকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে করা অভিযোগ তদন্ত করা হচ্ছে।
