Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

Advertisement

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম

টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

Advertisement

ভোলার লালমোহনে স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় জিসান (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়ন ২নং ওয়ার্ড প্যায়ারীমোহনের বটতলা এলাকায় রায়চাঁদ টু লর্ডহাডিঞ্জ যাওয়ার সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশু জিসান ওই এলাকার রুবেলের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু জিসান ওই এলাকার গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালায় শিশু শ্রেণিতে পড়ত। মন্দিরের ক্লাস শেষে ছুটি হওয়ার পর সে বাড়ি ফিরছিলো। রাস্তা পার হতে গিয়ে হঠাৎ একটি দ্রুতগামী ইঞ্জিলচালিত টমটমের নিচে পড়ে যায় জিসান। পরে এলাকাবাসী দ্রুত জিসানকে উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলা চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। জরুরি বিভাগের ডাক্তার জিসানকে পর্য়বেক্ষণ করে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম বলেন, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের সভাপতি ইব্রাহিম মিয়া ঘটনাটি আমাদের জানিয়েছে এবং দূর্ঘটনাকৃত টমটমটি তাদের জিম্মায় রয়েছে বলে জানিয়েছেন। শিশুটিকে যেহেতু পাশ্ববর্তী উপজেলার চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়েছে, পরিবারকে বলেছি মৃত্যু সনদ নিয়ে রাখতে এবং শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় এসে আইনগত ব্যবস্থা নিতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে ডেকে নিয়ে রক্তাক্ত জখম

মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে ডেকে নিয়ে রক্তাক্ত জখম

ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

পেশায় সরকারি কর্মকর্তা, পদে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক!

পেশায় সরকারি কর্মকর্তা, পদে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক!

২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে চাঙ্গা ইলিশের বাজার

২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে চাঙ্গা ইলিশের বাজার

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম