Logo
Logo
×
   

সারাদেশ

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:৫১ পিএম

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে বিস্ফোরক দ্রব্য আইনের দায়ের করা একাধিক মামলায় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম রানাকে (৪৭) আবারও গ্রেফতার করা হয়েছে। ধুনট থানা পুলিশ সোমবার রাতে তাকে গোসাইবাড়ী সাতমাথা মোড় থেকে গ্রেফতার করেছে। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও মামলা সূত্র জানায়, আমিনুল ইসলাম রানা বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে ধুনট থানায় মামলা হয়। এছাড়া ২০২২ সালের ৩০ মে ধুনট উপজেলা সদরের আরাফাত হোটেলে আয়োজিত এক দোয়া মাহফিলে হামলা, মারধর ও ব্যানারে অগ্নিসংযোগের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়। ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার বিএনপির দলীয় কার্যালয়ে কর্মিসভা চলাকালে ককটেল বিস্ফোরণ, নেতাকর্মীদের মারধর এবং কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলাতেও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম রানাকে আসামি করা হয়। এর আগে ২০২৫ সালের ১০ ডিসেম্বর আমিনুল ইসলাম রানাকে তিনটি মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছিল। তিনি জামিনে ছাড়া পেয়ে এলাকায় চলাফেরা করতেন।

ধুনট থানা পুলিশ সোমবার রাতে গোসাইবাড়ীর সাতমাথা মোড় এলাকা থেকে রানাকে গ্রেফতার করে। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে আসামি আওয়ামী লীগ নেতা রানাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .