Logo
Logo
×
   

সারাদেশ

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল গ্রেফতার

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৯:০০ পিএম

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল গ্রেফতার

হবিগঞ্জ জেলা  ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি মো. শরিফুল আলমকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটে চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজার এলাকা থেকে  তাকে গ্রেফতার করা হয়। সে পৌর শহরের বড়াইল গ্রামের হাজী আব্দুর রশিদের ছেলে।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল পৌর এলাকায় অভিযান চালায়। এ সময় শরিফুল আলমকে আটক করে। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতার শরিফুল আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .