Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্কুলছাত্রকে হত্যার পর রাঙামাটিতে তরুণের আত্মসমর্পণ

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:৩৩ এএম

স্কুলছাত্রকে হত্যার পর রাঙামাটিতে তরুণের আত্মসমর্পণ

অভিযুক্ত স্বপন চাকমা। ছবি: সংগৃহীত

Advertisement

রাঙামাটিতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রকে খুন করা হয়েছে। 

সোমবার (১৭ আগস্ট) সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হেডম্যানপাড়ায় এ হত্যার পর স্বপন চাকমা (২২) নামে এক তরুণ খুনের দায় স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেছে। এ ঘটনায় পুলিশ স্বপন চাকমাকে গ্রেফতার করেছে। 

স্থানীয়রা জানান, কাপ্তাই ইউনিয়নের হরিণছড়ার ভাজ্যাতলী গ্রামের লক্ষীধন চাকমার ছেলে নিহত রূপন চাকমা (১২) পাশের জীবতলী ইউনিয়নের হেডম্যানপাড়ার অশ্বিনী কুমার চাকমার বাড়িতে থেকে পড়ালেখা করত। আত্মীয়তার সম্পর্কে অশ্বিনী কুমার তার খালু। আর আসামি স্বপন চাকমা প্রতিবেশী রিময় লাল চাকমার ছেলে। ঘটনার সময় স্বপন ও রূপন ছাড়া দুই পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। এ সুযোগে রূপনকে খুন করে স্বপন। 

জীবতলী মৌজাপ্রধান (হেডম্যান) হিটলার দেওয়ান বলেন, বাড়িতে সবার অনুপস্থিতিতে স্বপন রূপনকে তার ঘরে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন অংশে ও গলায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। এরপর খাটের (চৌকি) নিচে লাশ লুকিয়ে রেখে স্বপন কাপ্তাই নৌবাহিনী ক্যাম্পসংলগ্ন পুলিশের কাছে গিয়ে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করে। এরপর ঘটনাটি প্রকাশ্যে আসে।  

অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম বলেন, স্বপনের কথা শুনে প্রথমে আমি হতবাক হয়েছিলাম। পরে জীবতলীর হেডম্যানের সঙ্গে যোগাযোগ করে তাকে ঘটনাটি জানাই। এরপর হেডম্যানসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং স্বপনকে আটক করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশে হস্তান্তর করা হয়। তবে স্বপনকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে না। এর পেছনে কোনো রহস্য থাকতে পারে। 

তিনি জানান, স্থানীয়দের দেওয়া তথ্যমতে স্বপন মূলত ছোট বাচ্চাদের সঙ্গে মেশে। সে বাবা-মায়ের সঙ্গেও থাকে না, আলাদা রান্না করে খায়। তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকাও পাওয়া গেছে। 

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বপন চাকমাকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম