Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিইপিজেডে নিরাপত্তা কর্মীদের ওপর হামলা, মূলহোতাসহ গ্রেফতার ৪

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম

সিইপিজেডে নিরাপত্তা কর্মীদের ওপর হামলা, মূলহোতাসহ গ্রেফতার ৪

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামে বেপজা নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় মূলহোতা আসলাম শেখসহ সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত রাতে সিইপিজেড ও বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্যরা হলেন—আব্দুল কাইয়ুম, মো. রাশেদ ও রাসেল আলামিন।  

পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাতে সিইপিজেডের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আ.ব.ম নাজির হোসেনের নেতৃত্বে একটি টহল দল জানতে পারেন, ‘মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেডে’ নামে একটি প্রতিষ্ঠানে চোর প্রবেশ করেছে। পরে বেপজার নিরাপত্তা কর্মী ও আনসার সদস্যরা সেখানে গিয়ে অভিযান চালিয়ে আসলাম শেখ  নামে এক চোরকে আটক করা হয়। 

পরবর্তীতে আটক আসলাম শেখকে সরকারি পিকআপে তোলা হয়। তাকে সিইপিজেড পুলিশ ফঁড়িতে হস্তান্তর করতে নিয়ে যাওয়ার সময় ‘বিডি অ্যাপারেল্স’-এর সামনে ৩০ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ দল গাড়ির পথ রোধ করে। পরে তারা টহল গাড়িতে ভাঙচুর চালায়। এরপর তারা বেপজার নিরাপত্তা কর্মীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আসামি আসলাম শেখকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।  

এ ঘটনায় বেপজার সহকারী পরিচালক (প্রশাসন ও এস্টেট) পাপ্পু দে বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন।

ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, ইপিজেড ও বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূলহোতা আসলাম শেখসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেফতার

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেফতার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় ব্যবসায়ী কারাগারে

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় ব্যবসায়ী কারাগারে

নাগরিকদের গোপন তথ্য কেনাবেচার অভিযোগে গ্রেফতার ৪ পুলিশ সদস্য

নাগরিকদের গোপন তথ্য কেনাবেচার অভিযোগে গ্রেফতার ৪ পুলিশ সদস্য

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

সরকারি কাগজপত্র জালিয়াতির অভিযোগে গ্রেফতার ৩

সরকারি কাগজপত্র জালিয়াতির অভিযোগে গ্রেফতার ৩

রাজধানীর লালবাগে অভিযান, গ্রেফতার ৪৬

রাজধানীর লালবাগে অভিযান, গ্রেফতার ৪৬

আরও পড়ুন

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম