Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বান্দরবান সীমান্ত থেকে মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪ সদস্য আটক

Icon

বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৫৫ এএম

বান্দরবান সীমান্ত থেকে মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪ সদস্য আটক

জিজ্ঞাসাবাদ শেষে কুরুকপাতা চেকপোস্ট থেকে তাদের আলীকদম ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়।

Advertisement

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বিভিন্ন বয়সি ১৪ মিয়ানমারের নাগরিক (পুরুষ) স্বেচ্ছায় আলীকদম ব্যাটালিয়নের অধীন কুরুকপাতা চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। পরে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়।

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তাদের পরনে ছিল বেসামরিক পোশাক। জিজ্ঞাসাবাদ শেষে কুরুকপাতা চেকপোস্ট থেকে তাদের আলীকদম ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়।

বিজিবি আরও জানায়, অবৈধ অনুপ্রবেশ আইন, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান অনুসরণ না করে সীমান্ত অতিক্রম ও বাংলাদেশে প্রবেশের দায়ে ওই ১৪ মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলীকদম থানার ওসি মো. আলমগীর হোসেন শাহা বলেন, ১৯ আগস্ট মিয়ানমারের নাগরিকদের আটক করে বিজিবি। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম