Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোপালপুরে ইয়াবাসহ প্রধান শিক্ষক গ্রেফতার

Advertisement

Icon

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৭:০৩ পিএম

গোপালপুরে ইয়াবাসহ প্রধান শিক্ষক গ্রেফতার

গ্রেফতার প্রধান শিক্ষক রেজাউল করিম। ফাইল ছবি

Advertisement

টাঙ্গাইলের গোপালপুরে ইয়াবাসহ রেজাউল করিম ওরফে রেজা ফকির (৩৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৯ আগস্ট) রাতে নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রেজাউল করিম চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি সৈয়দপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে।

গোপালপুর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য ছিল। চর শিমলা এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলচালক মনিরুজ্জামান মুন্নাকেও গ্রেফতার করা হয়। তিনি গুলিপেঁচা গ্রামের লিয়াকত আলীর ছেলে। 

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান জানান, তিনি ছুটিতে আছেন। এ উপজেলায় তিনি নতুন যোগদান করেছেন, তাই গ্রেফতার হওয়া শিক্ষককে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তবে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকে ঘটনাটি নিশ্চিত হয়েছেন।

গোপালপুর থানার ওসি মো. রুহুল আমিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ (বৃহস্পতিবার) গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

মোহাম্মদপুরে সন্ত্রাসী গ্রুপের দুই সদস্য গ্রেফতার

মোহাম্মদপুরে সন্ত্রাসী গ্রুপের দুই সদস্য গ্রেফতার

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মোহাম্মদপুর থানার অভিযানে ১৩ ছিনতাইকারী গ্রেফতার

মোহাম্মদপুর থানার অভিযানে ১৩ ছিনতাইকারী গ্রেফতার

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম