Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিহত বেড়ে ১০

জাহাজভাঙা কারখানায় গ্যাসে আক্রান্ত আরও এক শ্রমিকের মৃত্যু

Advertisement

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:২৬ পিএম

জাহাজভাঙা কারখানায় গ্যাসে আক্রান্ত আরও এক শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে ১৪ আগস্ট জাহাজভাঙা কারখানায় সকাল ৯টার দিকে ব্যালাস্ট ট্যাংক কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন শ্রমিকরা। সংগৃহীত ছবি

Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিস আলী (৫০) নামের আরও এক শ্রমিক মারা গেছেন।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

নিহত ইদ্রিস আলীর বাড়ি জামালপুরে। গত শুক্রবার (১৪ আগস্ট) সকালে দুর্ঘটনার পর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ছয়দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার তার মরদেহ গ্রামের বাড়ি জামালপুরে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

তিনি বলেন, দুর্ঘটনার পর ইদ্রিস আলীকে অসুস্থ অবস্থায় ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে।

জাহাজভাঙা কারখানায় সকাল ৯টার দিকে ব্যালাস্ট ট্যাংক কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন শ্রমিকরা। এতে ৯ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় আরও ছয়জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ইদ্রিস আলীও ছিলেন।

ন্যাশনাল হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক মো. ফারুক বলেন, বুধবার ইদ্রিস নামের এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি দুর্ঘটনার দিন থেকে হাসপাতালের আইসিইউয়ে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) ভর্তি ছিলেন। বিষয়টি সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অভিযানে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ গ্রেফতার ৪

অভিযানে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ গ্রেফতার ৪

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোর ৭ যাত্রী নিহত

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোর ৭ যাত্রী নিহত

সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

রোগীকে হাসপাতালে রেখে ফেরার পথে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২

রোগীকে হাসপাতালে রেখে ফেরার পথে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২

সৈনিক রিফাতের মৃত্যুতে গ্রামজুড়ে শোক

চট্টগ্রামে দুর্ঘটনা সৈনিক রিফাতের মৃত্যুতে গ্রামজুড়ে শোক

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৪০ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৪০ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি

আরও পড়ুন

তাজমীন হত্যাকাণ্ড: সুমনের দেওয়া তথ্যে মোবাইল উদ্ধার

তাজমীন হত্যাকাণ্ড: সুমনের দেওয়া তথ্যে মোবাইল উদ্ধার

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

এমপি নায়াব ইউসুফ ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না

ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না

রাজশাহীর চরে বন্দুক-এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

রাজশাহীর চরে বন্দুক-এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম