Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডি-নথি ব্যবহারে প্রশিক্ষণ শুরু

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:৩৯ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডি-নথি ব্যবহারে প্রশিক্ষণ শুরু

Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কাজে ডি-নথির ব্যবহার বাড়ানো এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের আয়োজনে শুক্রবার (২১ আগস্ট) সকালে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহর নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই প্রথম ডি-নথি বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হলো। দাপ্তরিক কাজে স্বচ্ছতা, দ্রুততা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি কাগজহীন (পেপারলেস) অফিস বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ২৫ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে তারা মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নিজ নিজ দপ্তরে ডি-নথি কার্যক্রম চালু ও বাস্তবায়নে সহায়তা করবেন।

দুই দিনের এই প্রশিক্ষণে ই-নথি ও ডি-নথি ব্যবস্থার পরিচিতি, লগইন প্রক্রিয়া, প্রোফাইল ব্যবস্থাপনা, ডাক আপলোড ও ব্যবস্থাপনা, ডাক ট্র্যাকিং, অনলাইনে সিদ্ধান্ত গ্রহণ, নথি উপস্থাপন, নোট লেখা, খসড়াপত্র তৈরি, ডিজিটাল নথি নম্বর ও শাখা কোডসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নাজমুল ইসলাম ও উপ-পরিচালক দ্বিজেন্দ্র চন্দ্র দাস।

প্রশিক্ষণের প্রথম দিনের সমাপনী সেশনে ডিজিটাল নথি নম্বর, নথির ধরন কোড এবং গ্রুপ প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ আগস্ট) সমাপনী মূল্যায়নের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করা হবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে ফ্যাসিলেটর হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ কামাল হাছান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মজুরি ঘোষণার পরও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ

২০ কারখানা ছুটি, বন্ধ ৩১ মজুরি ঘোষণার পরও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

নামের ভুলে ১৮ বছর ধরে কারাগারে, চার সপ্তাহের জন্য মুক্তি পেলেন বাদল

নামের ভুলে ১৮ বছর ধরে কারাগারে, চার সপ্তাহের জন্য মুক্তি পেলেন বাদল

শ্রমিকদের বিক্ষোভ, গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিকদের বিক্ষোভ, গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা

টঙ্গীতে পুলিশ বক্সে আগুন

টঙ্গীতে পুলিশ বক্সে আগুন

নামের ভুলে ১৮ বছর কারাবাস, অবশেষে মুক্ত ফরাজী

নামের ভুলে ১৮ বছর কারাবাস, অবশেষে মুক্ত ফরাজী

আরও পড়ুন

খাগড়াছড়িতে ১০ বছর পর শিশু রানা হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন

খাগড়াছড়িতে ১০ বছর পর শিশু রানা হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন

গোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগিরই, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দ

গোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগিরই, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দ

একযোগে বিএনপির ৬ নেতাকর্মীর পদত্যাগ

একযোগে বিএনপির ৬ নেতাকর্মীর পদত্যাগ

নিরাপদ অভিবাসনবিষয়ক গোলটেবিল বৈঠক অভিবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির আহ্বান

অভিবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির আহ্বান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম