Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বন্দরে বৈষম্যবিরোধী নেতা বুলবুল হত্যা মামলায় আসামি ৪০

Advertisement

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৬:৩৫ পিএম

বন্দরে বৈষম্যবিরোধী নেতা বুলবুল হত্যা মামলায় আসামি ৪০

ফাইল ছবি

Advertisement

নারায়ণগঞ্জের বন্দরে মামলা তুলে না নেওয়ায় ইসলামি যুব আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুলকে (৩৮) কুপিয়ে হত্যার ঘটনায় বন্দর থানায় মামলা  হয়েছে। নিহত বুলবুলের বড় ভাই জুবায়ের আল আমিন বাদী হয়ে ‘সিফাত বাহিনী’র প্রধান শেখ সিফাতকে প্রধান আসামি করে ৪০ জনের বিরুদ্ধে  হত্যা মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার রাতে ২১ নং ওয়ার্ড বন্দরের সালেহনগর এলাকায় জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত জাহিদ হাসান বুলবুল ২২ নং ওয়ার্ড বন্দরের শাহী মসজিদ ঠাকুরবাড়ী এলাকার মৃত রাজা মাস্টারের ছেলে। তিনি ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার যুগ্ম সম্পাদক ছিলেন।

ঘটনার পর বন্দরের কদমরসুল মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি সিফাতসহ ১১ জনকে গ্রেফতার করে পুলিশ।  গ্রেফতারকৃত অপর আসামিরা হচ্ছে— মাহাবুব হোসেন ওরফে মাহফুজ (৩২)  জুম্মান ওরফে হোয়াইট জুম্মান (২৯), রিয়াদ (৩৩), সিয়াম (২৫), ইরফান (২৯),  মিনারা (৩৫),  নাসিমা বেগম (৩৬), রুমা বেগম (৩৬), ইয়াসমিন (৩০) ও সিজান ওরফে জিসান(২৪)। তাদেরকে  ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার বাদী জুবায়ের আল আমিন জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় বুলবুল। আন্দোলনে অংশ নেওয়ায় তাঁর মালিকানাধীন রিকশার গ্যারেজে হামলা ও ব্যাপক লুটপাট চালানো হয়। এই ঘটনায় ২০২৪ সালের ২০ আগস্ট বুলবুল বাদী হয়ে শেখ সিফাতকে প্রধান আসামি করে বন্দর থানায় একটি মামলা (মামলা নং-১৪) করেন।  

মামলা দায়ের করার পর থেকেই এটি তুলে নেওয়ার জন্য বুলবুলকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলকে একা পেয়ে  মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে সিফাত বাহিনী। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বুলবুলকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা বুলবুলকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ  পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, প্রধান আসামি শেখ সিফাতের বিরুদ্ধে ১৪টি, জুম্মানের বিরুদ্ধে ৯টি এবং রিয়াদের বিরুদ্ধে ৪টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, বুলবুল হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত প্রধান আসামি সিফাতসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

দুই গাড়ির মাঝে চাপা পড়ে ফেরিঘাটের লাইনম্যান নিহত

দুই গাড়ির মাঝে চাপা পড়ে ফেরিঘাটের লাইনম্যান নিহত

বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

ধর্ষণ চেষ্টাকারীকে ইট নিক্ষেপের সময় ওসি আহত, পাশের থানায় আশ্রয়

ধর্ষণ চেষ্টাকারীকে ইট নিক্ষেপের সময় ওসি আহত, পাশের থানায় আশ্রয়

আরও পড়ুন

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার

২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম