Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গ্রামে ‘হেলথ হাব’ ও ‘হেলথ ওয়েলবিং’ সেন্টার চালুর পরিকল্পনা সরকারের

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৪৪ পিএম

গ্রামে ‘হেলথ হাব’ ও ‘হেলথ ওয়েলবিং’ সেন্টার চালুর পরিকল্পনা সরকারের

জয়পুরহাটে ৪শ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

Advertisement

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে তৃণমূলের স্বাস্থ্য কাঠামোকে ঢেলে সাজানো হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।

রোববার (২৩ আগস্ট) বিকালে জয়পুরহাটে ৪শ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হেলথ হাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা এক ছাতার নিচে মিলবে। সেখানে চিকিৎসক পদায়ন করা হবে। এছাড়া স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা এবং স্তন ও জরায়ু ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তের কাজ করবেন।

চিকিৎসা সুবিধার সম্প্রসারণ নিয়ে তিনি বলেন, উপজেলা হাসপাতালের শয্যা ১৫১টিতে উন্নীত করা হচ্ছে এবং চালু হচ্ছে ডায়ালাইসিস সেবা। জেলা হাসপাতালে ১০টি এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন বসানো হচ্ছে।

এছাড়া মেডিকেল কলেজের শিক্ষক সংকট ও আইসিইউ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দ্রুত শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ দিয়ে বন্ধ থাকা আইসিইউ ও নতুন মেডিকেল কলেজ চালু করা হবে। সেবার মান বাড়লেও কর্তব্যে অবহেলা বরদাশত করা হবে না বলে তিনি সতর্ক করেন। আগামী দুই-তিন বছরের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

জয়পুরহাটের ৪শ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, সিভিল সার্জন ডা.আল মামুন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েলসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

১৪ বছর বিরতির পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

১৪ বছর বিরতির পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

লুটপাট করে স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

লুটপাট করে স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

পায়ের ঘষায় উঠে যাচ্ছে নতুন কার্পেটিং

পায়ের ঘষায় উঠে যাচ্ছে নতুন কার্পেটিং

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম