Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খেলায় অতিথি না করায় ‘১৪৪ ধারা জারি’ করা সেই ছাত্রদল নেতাকে শোকজ

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:৩০ এএম

খেলায় অতিথি না করায় ‘১৪৪ ধারা জারি’ করা সেই ছাত্রদল নেতাকে শোকজ

মো. মারুফ আলী। ছবি: সংগৃহীত

Advertisement

নাটোরের লালপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি না করায় খেলা বন্ধ করতে নিজ উদ্যোগে মাইক ভাড়া করে গ্রামজুড়ে ১৪৪ ধারা জারি করেন স্থানীয় এক ছাত্রদল নেতা। পরে ফাইনাল ম্যাচটি স্থগিত করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) উপজেলার কেশবপুর গ্রামের এ ঘটনাকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মারুফ আলীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল।

রোববার (২৩ আগস্ট) নাটোর জেলা ছাত্রদল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মারুফ আলীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। 

নাটোর জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, নাটোর জেলা শাখার অধীনস্থ লালপুর উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন মো. মারুফ আলীর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ২৩ আগস্ট থেকে ২৪ আগস্টের মধ্যে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আলাইপুরস্থ নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেশবপুর গ্রামে প্রায় ৬০ বছর ধরে প্রতিবছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়। গ্রামের কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিজীবীদের দল এতে অংশ নেয়। এবারও ১৫ দিন আগে টুর্নামেন্ট শুরু হয়। শুক্রবার ছিল ফাইনাল ম্যাচ।

আয়োজকেরা জানান, খেলার আয়োজন থেকে শুরু করে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিভিন্ন পর্যায়ের অতিথি হিসেবে গ্রামের প্রবীণ ব্যক্তিদের রাখা হয়। তারাই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবার আয়োজনে ছাত্রদল নেতা মারুফ আলীকে অতিথি করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার বেলা ১১টার দিকে তিনি নিজ উদ্যোগে মাইক ভাড়া করে গ্রামজুড়ে মাইকিং করেন। এ সময় খেলার মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং সেখানে কেউ খেলতে পারবে না বলে প্রচার করেন।

খেলার আয়োজক কমিটির সদস্য মাহবুব হোসেন বলেন, টুর্নামেন্টের শুরু থেকেই ওই ছাত্রদল নেতা ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামকে প্রধান অতিথি এবং নিজেকে বিশেষ অতিথি করার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু আয়োজক কমিটি স্থানীয় ঐতিহ্য বজায় রেখে সেই দাবিকে গুরুত্ব দেয়নি।

এর জেরে ক্ষুব্ধ হয়ে মারুফ আলী নিজ উদ্যোগে মাইক ভাড়া করেন এবং পুরো গ্রামে মাইকিং করে প্রচার করেন যে, খেলার মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে কেউ খেলতে পারবে না বলেও ঘোষণা দেন তিনি।

গ্রামপ্রধান ও প্রবীণ ব্যক্তি আজিজুর রহমান ও আবুল কালাম আজাদ বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া কেউ ১৪৪ ধারা জারি করতে পারেন না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে কারণে পদ হারালেন ছাত্রদল নেতা নয়ন

যে কারণে পদ হারালেন ছাত্রদল নেতা নয়ন

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ছাত্রদল নেতা

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ছাত্রদল নেতা

হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, ছাত্রশিবিরের বিক্ষোভ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, ছাত্রশিবিরের বিক্ষোভ

ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি

ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি

রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, গুলি

রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, গুলি

আরও পড়ুন

যুবদল নেতার সঙ্গে কথা বলে যুবলীগ নেতাকে ছেড়ে দিলেন এসআই, অতঃপর...

যুবদল নেতার সঙ্গে কথা বলে যুবলীগ নেতাকে ছেড়ে দিলেন এসআই, অতঃপর...

পলাতক ফ্যাসিস্ট সরকারপ্রধানের ফিরে আসার ইতিহাস নেই: প্রতিমন্ত্রী আজাদ

পলাতক ফ্যাসিস্ট সরকারপ্রধানের ফিরে আসার ইতিহাস নেই: প্রতিমন্ত্রী আজাদ

চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন

চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন

শেরপুরে ভূমি অফিসে আগুন

শেরপুরে ভূমি অফিসে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম