Logo
Logo
×

Advertisement

সারাদেশ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রেল পুলিশের

Icon

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রেল পুলিশের

Advertisement

উল্লাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বসির উদ্দিন (৫০) নামে এক রেল পুলিশের। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায়। নিহত বসির পাবনা জেলার আটঘরিয়া উপজেলা সদরের আফসার আলীর ছেলে। তিনি পাকশীতে কর্মরত ছিলেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, বসির উদ্দিন রেল পুলিশ সুপারের সঙ্গে ঘটনার সময় উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে এসেছিলেন। তিনি সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে হেঁটে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। পেছন থেকে দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর পড়ে যান। 

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়া হাসপাতালে পাঠানো হয়। বিকাল ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘাতক সিএনজিটি পুলিশ সদস্যকে ধাক্কা দিয়েই পালিয়ে যায়। পুলিশ সিএনজিচালককে শনাক্তের চেষ্টা করছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম