Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:২৯ পিএম

খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

নদীতীর প্রতিরক্ষা প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

Advertisement

মৌলভীবাজার জেলার কুশিয়ারা নদীর উভয় তীরে চলমান নদীতীর প্রতিরক্ষা প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চলমান প্রকল্পের অগ্রগতি, কাজের মান এবং নদীভাঙন প্রতিরোধে গৃহীত কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ মান বজায় রেখে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা মোতাবেক ফ্ল্যাশ ফ্লাডে ক্ষতিগ্রস্ত বাঁধ দেখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এসেছি। এখানে নদী ও বাঁধের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।’   

এরপর সকাল ১১টায় প্রতিমন্ত্রী হবিগঞ্জ জেলার সদর উপজেলাধীন লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন। সাম্প্রতিক ফ্ল্যাশ ফ্লাডে ক্ষতিগ্রস্ত খোয়াই নদী রক্ষা বাঁধের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের নির্দেশনা দেন।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ক্ষয়ক্ষতি রোধ এবং খোয়াই নদী রক্ষা বাঁধের স্থায়ী ও টেকসই সমাধানের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় এমপি মো. জি কে গউছ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, হবিগঞ্জের জেলা প্রশাসক, সংশ্লিষ্ট চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারসহ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাউয়াছড়া বনে বিচ্ছিন্ন সাত বগি, বাকি অংশ নিয়ে শ্রীমঙ্গলে ট্রেন

লাউয়াছড়া বনে বিচ্ছিন্ন সাত বগি, বাকি অংশ নিয়ে শ্রীমঙ্গলে ট্রেন

কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

নাঈম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

নাঈম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

আরও পড়ুন

ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

পাওনা টাকার বিরোধে মারধর, যুবকের মৃত্যু

পাওনা টাকার বিরোধে মারধর, যুবকের মৃত্যু

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

আবরার ফাহাদ হত্যাকাণ্ড: সাত বছরেও রায় কার্যকর হয়নি, পরিবারের ক্ষোভ

আবরার ফাহাদ হত্যাকাণ্ড: সাত বছরেও রায় কার্যকর হয়নি, পরিবারের ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম