Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভারসাম্যহীন নারীর ইটের আঘাতে মাথা ফাটল ইউপি চেয়ারম্যানের

Advertisement

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৯:৫১ পিএম

ভারসাম্যহীন নারীর ইটের আঘাতে মাথা ফাটল ইউপি চেয়ারম্যানের

ছবি: সংগৃহীত

Advertisement

ভোলার লালমোহনে এক ভারসাম্যহীন নারীর ছোড়া ইটের আঘাতে কালমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজাহান খলিফা আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে লালমোহন হাসপাতাল রোড এলাকায় নিজ বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভারসাম্যহীন নারী হঠাৎ করে পেছন দিক থেকে একটি ইট ছুড়ে মারলে তা চেয়ারম্যান শাহজাহান খলিফার মাথায় লাগে। এতে তার মাথা ফেটে যায়।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় পাঠানো হয়। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ওই ভারসাম্যহীন নারী লালমোহন পৌর শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ওপর হামলার চেষ্টা করে আসছেন। বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

কালমা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য নিরব মৃধা বলেন, ভারসাম্যহীন নারীর ইটের আঘাতে প্যানেল চেয়ারম্যান আহত হয়েছেন। তিনি এখন বাসায় আছেন। 

লালমোহন থানার ওসি নজরুল ইসলাম মজুমদার বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। বিষয়টি আমার জানা নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিক্রেতার মাথায় পানি মেশানো দুধ ঢাললেন পরিদর্শক

বিক্রেতার মাথায় পানি মেশানো দুধ ঢাললেন পরিদর্শক

টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

সুদানে মিশনে গিয়ে লালমোহনের সেনাসদস্যের মৃত্যু

সুদানে মিশনে গিয়ে লালমোহনের সেনাসদস্যের মৃত্যু

লালমোহনে পিআইও’র তথ্য নিয়ে লুকোচুরি

লালমোহনে পিআইও’র তথ্য নিয়ে লুকোচুরি

লঞ্চের ধাক্কায় স্পীডবোট উল্টে পুলিশ কনস্টেবল নিখোঁজ, আহত ৫

লঞ্চের ধাক্কায় স্পীডবোট উল্টে পুলিশ কনস্টেবল নিখোঁজ, আহত ৫

শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ

শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম