Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিক্রেতার মাথায় পানি মেশানো দুধ ঢাললেন পরিদর্শক

Advertisement

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১০:০৩ এএম

বিক্রেতার মাথায় পানি মেশানো দুধ ঢাললেন পরিদর্শক

ছবি: সংগৃহীত

Advertisement

ভোলার লালমোহন বাজারে ভেজাল দুধ বিক্রির অভিযোগে এক বিক্রেতার মাথায় দুধ ঢেলে দেওয়ার ঘটনা ঘটেছে। 

বুধবার (২৬ আগস্ট) দুপুরে লালমোহন বাজারে দুধে ভেজাল ও অতিরিক্ত পানি মেশানো হচ্ছে কিনা, তা পরীক্ষা করতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক। এ সময় তার সঙ্গে ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম এবং পৌরসভার কসাইখানা পরিদর্শক জামাল পাটোয়ারী।

কসাইখানা পরিদর্শক জামাল পাটোয়ারী জানান, অভিযানের সময় কয়েকজন দুধ বিক্রেতার দুধ ল্যাকটোমিটার দিয়ে পরীক্ষা করা হয়। এ সময় ফুলবাগিচা এলাকার মনজু নামে এক বিক্রেতার প্রায় ২০ কেজি দুধে অতিরিক্ত পানি মেশানোর বিষয়টি ধরা পড়ে। ল্যাকটোমিটারে দুধের মাত্রা ২০ থাকার কথা থাকলেও ওই দুধে মাত্রা পাওয়া যায় ৩০।

এ ঘটনায় পৌরসভা প্রশাসক মনজুকে তার দুধসহ আটক রাখার নির্দেশ দেন বলে জানান জামাল পাটোয়ারী। তবে পৌর প্রশাসক ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর মনজু পুনরায় ওই দুধ বিক্রির জন্য বসে পড়েন বলে অভিযোগ ওঠে।

পরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওই দুধ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কসাইখানা পরিদর্শক জামাল পাটোয়ারীকে দুধ মাথায় ঢেলে দেওয়ার জন্য বলেন। একপর্যায়ে তিনি কিছু দুধ মনজুর মাথায় ঢেলে দেন।

এ সময় ভেজাল ও নিম্নমানের দুধ বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারসাম্যহীন নারীর ইটের আঘাতে মাথা ফাটল ইউপি চেয়ারম্যানের

ভারসাম্যহীন নারীর ইটের আঘাতে মাথা ফাটল ইউপি চেয়ারম্যানের

টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

সুদানে মিশনে গিয়ে লালমোহনের সেনাসদস্যের মৃত্যু

সুদানে মিশনে গিয়ে লালমোহনের সেনাসদস্যের মৃত্যু

লালমোহনে পিআইও’র তথ্য নিয়ে লুকোচুরি

লালমোহনে পিআইও’র তথ্য নিয়ে লুকোচুরি

লঞ্চের ধাক্কায় স্পীডবোট উল্টে পুলিশ কনস্টেবল নিখোঁজ, আহত ৫

লঞ্চের ধাক্কায় স্পীডবোট উল্টে পুলিশ কনস্টেবল নিখোঁজ, আহত ৫

শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ

শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম