Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

যমুনায় ধরা পড়ল ৪১ কেজির বাগাড়

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০১:৫৬ পিএম

যমুনায় ধরা পড়ল ৪১ কেজির বাগাড়

ছবি: সংগৃহীত

Advertisement

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিপন্ন প্রজাতির বিশাল আকৃতির একটি বাগাড় মাছ। ৪১ কেজির মাছটি স্থানীয় বাজারে প্রকাশ্যে নিলামে কেজিপ্রতি ১ হাজার ৩০০ টাকা দরে মাছটি ৫৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। 

এদিকে বিপন্ন এই মাছ ধরা ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকলেও কীভাবে তা প্রকাশ্যে বিক্রি হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার বাঘুটিয়া চর এলাকার যমুনা নদীতে মাছটি জেলেদের জালে ধরা পড়ে। পরে সকালে মাছটি বাঘুটিয়া চরবাজারে আনা হলে সেটি দেখতে ভিড় করেন স্থানীয়রা। শেষ পর্যন্ত বাজারের নিলামে ৫৩ হাজার টাকায় মাছটি কিনে নেন বাঘুটিয়া চর এলাকার সৌদি আরব প্রবাসী জাকির হোসাইন।

স্থানীয় হোটেল ব্যবসায়ী মোহাম্মদ রহিজুল জানান, জেলে আসিফ মিয়া, ওহাব মোল্লা ও মতিন শেখ ভোরে যমুনায় মাছ ধরতে গেলে তাদের জালে বাগাড়টি ধরা পড়ে। বাজারে আনার পর মাছটির ওজন করা হয় ৪১ কেজি। পরে কেজিপ্রতি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ৫৩ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।

এদিকে, বাগাড়ের মতো বিপন্ন প্রজাতির মাছ প্রকাশ্যে ধরা ও বিক্রি হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিপন্ন এই জলজ প্রাণী সংরক্ষণে সরকারি বিধিনিষেধ রয়েছে এবং জেলেদের এ ধরনের মাছ না ধরার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।

দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্বী বলেন, বন অধিদপ্তরের পক্ষ থেকে বাগাড় মাছ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির বলেন, যমুনায় বাগাড় ধরা পড়ার তথ্য তার কাছে নেই। তবে বাগাড়কে বিপন্ন ঘোষণা করা হয়েছে। এ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে জেলেদেরও সতর্ক করা হয়েছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম