তিতাস নদীতে মহড়া, শোভনসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৩৪ নেতার নামে মামলা
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৬:২৫ পিএম
তিতাস নদীতে মহড়া, শোভনসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৩৪ নেতার নামে মামলা
|
ফলো করুন |
|
|---|---|
নিষিদ্ধ ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শোভনের নেতৃত্বে তিতাস নদীতে মহড়া দেওয়ায় ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার দত্তখোলা এলাকায় মহড়া দেওয়ায় বিজয়নগর থানায় মামলা হয়েছে।
মামলায় নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন শোভনকে প্রধান আসামি করে জেলা ও বিভিন্ন উপজেলার ৩৪ নেতার নাম উল্লেখ ও ১শ-২শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২৩ আগস্ট উপজেলার দত্তখোলা এলাকায় তিতাস নদীতে শোভনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা ও উপজেলার নেতাকর্মীরা মহড়া দেন। গোপনে খবর পেয়ে বিজয়নগর থানার এসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সেখানে গেলে নিষিদ্ধ সংগঠনের নেতারা পালিয়ে যান।
বিজয়নগর থানার ওসি আহসান উল্লাহ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিজয়নগর থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। মামলার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে ডিবি পুলিশ।
