Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফ দেন আ.লীগ নেতা

Advertisement

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১০:৫৫ পিএম

গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফ দেন আ.লীগ নেতা

মিনহাজুল ইসলাম আইয়ুব

Advertisement

গ্রেফতার এড়াতে বাসার ছাদ থেকে লাফ দিতে গিয়ে আহত হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুব। তিনি জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

মিনহাজুল ইসলাম আইয়ুবকে আহত অবস্থায় গ্রেফতার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা যায়, একটি হত্যাসহ দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সন্যাসী গ্রামে মিনহাজুল ইসলাম আইয়ুবের বাড়ি ঘেরাও করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আইয়ুব বাড়ির ছাদ থেকে নিচে লাফ দিলে টিনের বেড়ায় লেগে দুটি আঙ্গুল মারাত্মকভাবে কেটে যায় এবং হাড় ভেঙে যায়। পরে আহত অবস্থায় তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল আহমদ জানান, জুলাইয়ের শহীদ আশিক হত্যা মামলাসহ মিনহাজুল ইসলাম আইয়ুবের বিরুদ্ধে দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

মিনহাজুল ইসলাম আইয়ুব গোপনে নিজ বাড়িতে অবস্থান করছেন- এমন সংবাদ পেয়ে পুলিশ তার বাড়ি ঘিরে ফেলে। রাত দেড়টার দিকে ডাকাডাকি করলেও কেউ সাড়া দিচ্ছিল না। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাড়ির ছাদ থেকে পেছন দিয়ে পালানোর চেষ্টা করেন; কিন্তু পালানোর সময় টিনের বেড়ায় পড়ে পা কেটে যায় এবং পায়ের আঙুলের হাড় ভেঙে যায়। আহত অবস্থায় তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসার পর তাকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মুসলিম পরিচয়ে প্রেম-বিয়ের আসরে জানা গেল হিন্দু, অতঃপর...

মুসলিম পরিচয়ে প্রেম-বিয়ের আসরে জানা গেল হিন্দু, অতঃপর...

স্ত্রীর অনুপ্রেরণা, পাগলদের সেবক কাজল যেন মানবতার ফেরেশতা

স্ত্রীর অনুপ্রেরণা, পাগলদের সেবক কাজল যেন মানবতার ফেরেশতা

‘সরকারিভাবে নির্দেশনা রয়েছে বিএনপি নেতাদের ডিলারশিপ দেওয়ার’

‘সরকারিভাবে নির্দেশনা রয়েছে বিএনপি নেতাদের ডিলারশিপ দেওয়ার’

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

রৌমারীতে এক সপ্তাহে নদীগর্ভে ১৭ ভিটে

ব্রহ্মপুত্রে তীব্র ভাঙন রৌমারীতে এক সপ্তাহে নদীগর্ভে ১৭ ভিটে

এক সপ্তাহে নদীগর্ভে ১৭ পরিবারের বসতভিটা, কাঁচা ধান কাটছেন কৃষকরা

ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন এক সপ্তাহে নদীগর্ভে ১৭ পরিবারের বসতভিটা, কাঁচা ধান কাটছেন কৃষকরা

আরও পড়ুন

মানিক পশারীর বোন সাঈদী আল্লাহর ওলি ছিলেন, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন

সাঈদী আল্লাহর ওলি ছিলেন, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন

ওয়াজ শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি

ওয়াজ শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে ২ শিশুর মৃত্যু

মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে ২ শিশুর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম