Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোবিন্দগঞ্জে বিয়ের পরদিন স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

গোবিন্দগঞ্জে বিয়ের পরদিন স্কুলশিক্ষকের ঝুলন্ত  লাশ উদ্ধার

Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্জন কলাবাগানে একটি গাছের সঙ্গে  আবু সালেম নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকার ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। 

স্থানীয়রা জানান, গত ২৬ আগস্ট রাতে ওই শিক্ষকের সঙ্গে কাটাবাড়ি ইউনিয়নের বাগদাবাজার এলাকার বাসিন্দা শ্যামলী আক্তারের বিয়ে হয়। বৃহস্পতিবার সকালে বালুয়াবাজারের উদ্দেশে  তিনি বাড়ি থেকে বের হয়ে যান । বিকাল গড়িয়ে রাত হলেও তিনি বাড়িতে না ফেরায় আত্মীয়স্বজনরা তাকে খুঁজতে বের হন। বিভিন্ন খানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি । 

শুক্রবার দুপুরে ওই এলাকার কলাবাগানের একটি গাছের সঙ্গে  তার ঝুলন্ত  মরদেহ  দেখতে  পান গ্রামবাসী। খবর পেয়ে মৃতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেন।  খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

 ঘটনাস্থল পরিদর্শন করেন গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক শাহজাহান। তিনি ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, স্কুলশিক্ষক মো. আবু সালেমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম