সিলেটে ট্রিপল মার্ডার
প্রকৃত অপরাধীদের গ্রেফতারে তিন দিনের আলটিমেটাম
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট নগরীর রায়নগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত মূল আসামিদের গ্রেফতারে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে পুলিশের ‘অসংলগ্ন বক্তব্যে’ ক্ষোভ প্রকাশ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন মহল।
শুক্রবার সিলেট মহানগরীর শাহী ঈদগাহ প্রধান সড়কে বৃহত্তর শাহী ঈদগাহবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে আলটিমেটাম ও দাবি জানানো হয়। যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীর সভাপতিত্বে এবং স্থানীয় ব্যবসায়ী সোহাগ আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন নিহত দম্পতির দুই মেয়ে তাহমিনা সাত্তার এনি ও সেলিনা সুলতানা শিখা।
তারা বলেন, ঘটনার পর পুলিশের পক্ষ থেকে বারবার তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ হিসাবে পুলিশ কখনো ‘প্রেমের সম্পর্ক’, কখনো ‘খারাপ ব্যবহার’, আবার কখনো ‘বাসাভাড়া’ বা ‘চুরির টাকা’ এমন একেক সময় একেক অজুহাত সামনে এনে আসল সত্য আড়াল করার চেষ্টা করছে।
বক্তারা অভিযোগ করেন, ঘটনার প্রায় তিন সপ্তাহ অতিবাহিত হলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। জমিজমাসংক্রান্ত বিরোধ কিংবা পূর্বশত্রুতার জেরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখার জোরাল দাবি জানান তারা।

