Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাছ কাটা নিয়ে ভাইদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ৭

Advertisement

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম

গাছ কাটা নিয়ে ভাইদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ৭

Advertisement

নাটোরের বড়াইগ্রামে ওয়ারিশ সূত্রে পাওয়া জমি থেকে গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো-জেঠাতো ভাইদের মধ্যে সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- উপজেলার কুমরুল গ্রামের মৃত কফিরউদ্দিনের স্ত্রী রাশিদা বেগম (৭০), ছেলে রেজাউল করিম (৪০), বড় মেয়ে মিনা বেগম (৫০), ছোট মেয়ে নার্গিস বেগম (৩২) এবং রেজাউল করিমের ভগ্নিপতি কালিকাপুর গ্রামের লালু প্রামাণিকের ছেলে উপ-পরিদর্শক জাকির হোসেন (৪৩) এবং রফিকুল ইসলামের ছেলে মোক্তার হোসেন (৫০) ও  সাহাবুল ইসলাম (৪০)। আহত জাকির হোসেন বর্তমানে জয়পুরহাট থানায় কর্মরত আছেন। আহতদেরকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রেজাউল করিম ও মোক্তার হোসেনের মধ্যে ওয়ারিশসুত্রে প্রাপ্ত জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার রেজাউল ও তার স্বজনরা ওই জমির মেহগনি গাছ কাটতে যান। এ সময় মোক্তার ও তার ভাইয়েরা বাধা দিলে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের সাতজন আহত হন। 

এ ব্যাপারে রেজাউল করিম বলেন, ওয়ারিশসূত্রে ওই জমি আমাদের। কিন্তু আমরা যখনই গাছ কাটতে যাই, তারা বাধা দেয়। আজও গাছ কাটতে গেলে তারা আমাদের উপর অতর্কিত হামলা করেছে।

প্রতিপক্ষ মাহাবুর ইসলাম জমি ও গাছ তাদের দাবি করে বলেন, এ গাছ আমরাই লাগিয়েছি। তারা জোর করে কেটে নিচ্ছিল। আমরা বাধা দিতে গেলে মারামারিতে দুপক্ষেই আহত হয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপিপুত্রের ফাঁসির দাবিতে ছাত্রদলের অবস্থান

শাকিল হত্যা এমপিপুত্রের ফাঁসির দাবিতে ছাত্রদলের অবস্থান

আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন সংসদ সদস্য আজিজ

আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন সংসদ সদস্য আজিজ

এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল

এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল

গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি

ছাত্রদল নেতা খুন গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, নেপথ্যে কী?

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, নেপথ্যে কী?

এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড

ছাত্রদল নেতা শাকিল হত্যা এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড

আরও পড়ুন

ময়নাতদন্তের পরই তাহসিফের মৃত্যুর কারণ জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ময়নাতদন্তের পরই তাহসিফের মৃত্যুর কারণ জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় ধরা পড়ছে না আলোচিত অপরাধী

খুলনায় ধরা পড়ছে না আলোচিত অপরাধী

বদলির আগে সন্ত্রাসীর ৬৫ দলিল একদিনে রেজিস্ট্রি

বদলির আগে সন্ত্রাসীর ৬৫ দলিল একদিনে রেজিস্ট্রি

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম