Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রংপুরে রিকশা ছিনিয়ে নিতে চালককে গলা কেটে হত্যা

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১১:১০ পিএম

রংপুরে রিকশা ছিনিয়ে নিতে চালককে গলা কেটে হত্যা

Advertisement

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মোখলেছুর রহমান নামে ব্যাটারিচালিত এক রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। গলা কেটে হত্যার পর ছিনতাইকারীরা তার অটোরিকশাটি নিয়ে চলে যায়।

নিহত মোখলেছুর রহমান (৫৫) ওই উপজেলার নবনীদাস পাড়ার হামিদুর রহমানের ছেলে।

শনিবার দুপুরে গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গংগাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া কাউয়াফান্দা এলাকা থেকে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, রিকশা ছিনিয়ে নিতে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রাতের অন্ধকারে এলাকার বট গাছের নিচে একজনের লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়।

গংগাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর জানান, মোখলেছুর রহমান শুক্রবার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। সংঘবদ্ধ দুর্বৃত্তরা রিকশাটি ছিনিয়ে নিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে তাকে হত্যা করে রিকশাটি নিয়ে যায়।

পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় জানালে পুলিশ লাশটি উদ্ধার করে। আমরা তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম