Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কচুয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা হেলাল গ্রেফতার

Icon

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৮:১৪ পিএম

কচুয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা হেলাল গ্রেফতার

অ্যাডভোকেট হেলাল উদ্দিন: ছবি যুগান্তর

Advertisement

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার সকালে চাঁদপুর শহরে তার নিজ চেম্বারের সামনে থেকে তাকে গ্রেফতার করে কচুয়া থানা পুলিশ। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলায় অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। ওই মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে কচুয়া থানার সন্ত্রাসবিরোধী একটি মামলার প্রধান আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত অ্যাডভোকেট হেলাল উদ্দিন কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি কচুয়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম