Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুক্তিযোদ্ধার সন্তানকে মারধর, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৪ পিএম

মুক্তিযোদ্ধার সন্তানকে মারধর, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

Advertisement

চট্টগ্রামের পটিয়ায় এমপিকে নালিশ দেওয়ায় মুক্তিযোদ্ধা আবু বক্করের সন্তান মিজানুর রহমানকে (৩৫) মারধর ও চাঁদা দাবির ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন নসুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পটিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার মামলাটি করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক লোকমান হাকিম ২৪ ঘণ্টার মধ্যে মামলা গ্রহণ করে আদালতকে অবগত করার জন্য পটিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন- বখতিয়ার হোসেনের পুত্র ফারদিন হোসেন (২২), নাজমুল হোসেনের পুত্র শারমিন নাসরিন আইভি (৩৩), জসিম উদ্দিনের পুত্র আনিসুর রহমান (৩৮), ফারুক আহমদের পুত্র মো. জাবেদ (৪৯) ও  মৃত আবু তাহেরের পুত্র শওকত বিন হায়াত (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শাহীনা আক্তার। 

এর আগে গত ২৫ আগস্ট পটিয়া উপজেলার নাঈখাইন এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের বাড়ির একাংশ ভাঙচুর করে পাকা দেয়াল তুলে দেয় যুবদল নেতা নাজমুল। শুক্রবার মুক্তিযোদ্ধার সন্তান মিজানুর রহমান পটিয়া আসনের এমপি এনামুল হক এনামের সঙ্গে দেখা করে বিষয়টি অবগত করেন। এতে আরও বেশি ক্ষুব্ধ হন যুবদল নেতা নসু। রাত ৯টার দিকে পটিয়া থানার ওসি জিয়াউল হকের সঙ্গে দেখা করে রাতে বাড়িতে গেলে সেখানে মিজানকে মারধর ও মোটরসাইকেল ভাঙচুর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে যুবদল নেতা নাজুমল হোসেনসহ তার সহযোগীরা।

এদিকে গত রোববার রাতে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে যুবদল নেতা নাজমুল তার প্রতিপক্ষ মিজানুর রহমানের সব অভিযোগ মিথ্যা দাবি করেন। তিনি বলেন, আমাকে হয়রানির চেষ্টা করা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম