Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৬ জানালা খুলে নেওয়ার অভিযোগে আত্রাইয়ের ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ

Advertisement

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম

৬ জানালা খুলে নেওয়ার অভিযোগে আত্রাইয়ের ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ

স্থানীয়রা জানান, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত চেয়ারম্যান নাজিমুদ্দিনকে ইউনিয়ন পরিষদে বসতে দেওয়া হবে না।

Advertisement

নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের ছয়টি কাঠের জানালা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিনের বিরুদ্ধে। এ সময় তাকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ তাকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনের ছয়টি জানালা দুটি ভ্যানগাড়িতে করে পরিষদ চত্বর থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ভ্যান দুটির গতিরোধ করেন এবং জানালাগুলো আটকে দেন। 

এ সময় ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো হয়ে চেয়ারম্যান নাজিমুদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন।

বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আতিকুর রহমান ও থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় চেয়ারম্যান নাজিমুদ্দিনকে নিরাপত্তা দিয়ে পুলিশের পিকআপ ভ্যানে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত চেয়ারম্যান নাজিমুদ্দিনকে ইউনিয়ন পরিষদে বসতে দেওয়া হবে না।

ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক বাবু ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের সরকারি সম্পদ কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। কোনো ধরনের অনুমোদন ছাড়াই পরিষদের জানালা সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এটি শুধু অনিয়ম নয়, বরং সরকারি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুতর প্রশ্নের জন্ম দেয়।

এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আতিকুর রহমান বলেন, সরকারি সম্পদ অন্যত্র নিয়ে যাওয়ার সময় জনগণ মালামাল জব্দ করেছেন। আমরা গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছি। তবে চেয়ারম্যান নাজিমুদ্দিন অপরাধ স্বীকার করেছেন।

আত্রাই থানার ওসি মাহাবুব আলম বলেন, নিরাপত্তার স্বার্থে ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিনকে থানায় নিয়ে আসা হয়। পরে আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. মঞ্জুরুল আলমের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিজ্ঞাপনের ফাঁদে ডিজিটাল গুপ্তচরবৃত্তির অভিযোগ ইসরাইলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে

বিজ্ঞাপনের ফাঁদে ডিজিটাল গুপ্তচরবৃত্তির অভিযোগ ইসরাইলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে

দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

যুগান্তরে প্রতিবেদন প্রকাশ দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে

চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম