Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই ও হামে এক শিশুর মৃত্যু

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই ও হামে এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

Advertisement

ময়মনসিংহে অস্বাভাবিক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্তে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ডেঙ্গু জ্বরে মৃত দুজনই পুরুষ। এর মধ্যে ময়মনসিংহ সদরের আব্দুল বারেক (৪০)। অন্যজন হলো ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের আব্দুল কুদ্দুছ (৩৫)। আব্দুল বারেক গত ১ আগস্ট রাতে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, তিনি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মারা যান।

এদিকে আব্দুল কুদ্দুস মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর রাতে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, ওই রাতেই তিনি মারা যান।

ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক ডা. মোস্তফা ফয়সাল জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর লক্ষণ নিয়ে ৪৩ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১১ জন। এ বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু জ্বর নিয়ে মোট ১ হাজার ৫৪৬ জন হাসপাতালে ভর্তি হন। এ বছর ডেঙ্গুতে হাসপাতালে চিকিৎসাধীন ১২ জনের মৃত্যু হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে চিকিৎসাধীন ১ মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ২৯ আগস্ট ময়মনসিংহের ত্রিশাল থেকে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ২৩ শিশু। সেই সঙ্গে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৪ শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ৯৮ শিশু। গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩ হাজার ৮১৮ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩ হাজার ৬৪৯ শিশু। এ বছর হাসপাতালটিতে হামে চিকিৎসাধীন মোট ৭১ শিশুর মৃত্যু হলো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম