Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার, স্ত্রী-মেয়েসহ তিনজন পুলিশ হেফাজতে

Icon

যশোর ব্যুরো ও অভয়নগর প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার, স্ত্রী-মেয়েসহ তিনজন পুলিশ হেফাজতে

Advertisement

যশোরের অভয়নগরে জাফর ইকবাল (৩৫) নামে এক ভ্যানচালকের গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃতের মায়ের দাবি, তার ছেলেকে হত্যার পর গলায় রশি পেঁচিয়ে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মৃত জাফর ইকবাল একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকার আব্দুল ওহাব সরকারের ছেলে।

জাফর ইকবালের স্ত্রী বিলকিছ বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে রাগ করে তিনি ঘর থেকে বেরিয়ে যান। ওই রাতে আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে ঘরের দরজা খুলে বারান্দার আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় স্বামীর লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

জাফর ইকবালের মা সেলিনা বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর গলায় রশি পেঁচিয়ে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, জাফর ইকবাল নামে এক ভ্যানচালকের গলায় রশি পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা বলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বিলকিছ বেগম (২৫), মেয়ে ফাতেমা খাতুন (১৫) এবং বিলকিছের বড় বোন খাদিজা বেগমকে (৩৫) থানায় নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম