Logo
Logo
×
   

সারাদেশ

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ এএম

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী, স্ত্রী ও তাদের এক নবজাতক সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে স্বামীর গলায় গামছা প্যাঁচানো ছিল। 

স্থানীয়রা জানান, আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর চারতলা ভাড়া বাসার দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে রাত দেড়টার দিকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে মানুষের ঢল নামে। উৎসুক জনতা দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি জানান।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, নিহতরা স্বামী-স্ত্রী। তবে তাদের ঠিকানা ও পরিচয় শনাক্তের কাজ চলছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে জানা গেছে। এখন পর্যন্ত নিহতদের কারো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধারের পর পুলিশ প্রয়োজনীয় সব কার্যক্রম শুরু করেছে। এদিকে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম