Logo
Logo
×
   

সারাদেশ

কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তাক্ত ব্যক্তিকে রেখে পালায়ন

Icon

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ এএম

কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তাক্ত ব্যক্তিকে রেখে পালায়ন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে মারাত্মক আহত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তিকে ফেলে রেখে চলে গেছেন কয়েকজন ব্যক্তি। 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিকে নিয়ে আসা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মো. মাহফুজ তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) রেফার করেন।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার বিল্লাল হোসেন বলেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বয়ে সরকারি অ্যাম্বুলেন্সে করে আহত ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আহত ব্যক্তির পরিচয় এবং কীভাবে তিনি আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম