Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বন্দরে বিপুল পরিমাণ জাল নোটসহ আটক ১, কেমিক্যাল জব্দ

Advertisement

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

বন্দরে বিপুল পরিমাণ জাল নোটসহ আটক ১, কেমিক্যাল জব্দ

ফাইল ছবি

Advertisement

নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ জাল নোটসহ সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বন্দর উপজেলার মদনপুরের ছোটবাগ এলাকার একটি ভাড়া ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত রাসায়নিক (কেমিক্যাল) ভর্তি একটি বোতল জব্দ করা হয়।

আটক সাইফুল ইসলাম বরগুনা জেলার বামনা থানার বড় যাদবপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। 

র‌্যাব জানায়, গ্রেফতার সাইফুল বন্দরের মদনপুরের ছোটবাগ এলাকার ওই বাসাটি ভাড়া নিয়ে বাস করছেন। ভাড়াটিয়া পরিচয়ের আড়ালে তিনি গোপনে জাল নোট তৈরি ও বেচাকেনার ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের একটি বিশেষ দল শনিবার রাতে ওই ফ্ল্যাটে অভিযান চালায় এবং তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

আটক সাইফুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

দুই গাড়ির মাঝে চাপা পড়ে ফেরিঘাটের লাইনম্যান নিহত

দুই গাড়ির মাঝে চাপা পড়ে ফেরিঘাটের লাইনম্যান নিহত

বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

ধর্ষণ চেষ্টাকারীকে ইট নিক্ষেপের সময় ওসি আহত, পাশের থানায় আশ্রয়

ধর্ষণ চেষ্টাকারীকে ইট নিক্ষেপের সময় ওসি আহত, পাশের থানায় আশ্রয়

আরও পড়ুন

‘সরকার প্রতিবছর অভিযান দেয়, পরিকল্পনার ঘাটতি থাকায় বাস্তবায়ন হয় না’

‘সরকার প্রতিবছর অভিযান দেয়, পরিকল্পনার ঘাটতি থাকায় বাস্তবায়ন হয় না’

ওসিকে হুমকি বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম