Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশ

সোনালী ব্যাংকের সেই ম্যানেজারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

Icon

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ এএম

সোনালী ব্যাংকের সেই ম্যানেজারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

Advertisement

যুগান্তর পত্রিকায় খবর প্রকাশের পর রংপুরের পীরগাছা সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গ্রাহক হয়রানি, দুর্ব্যবহার, দাম্ভিকতাপূর্ণ আচরণসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য কিছু সাংবাদিক ও ম্যানেজারের নির্দিষ্ট দালালদের চেষ্টা করছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে এজিএম কামাল পাশাকে প্রধান করে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্য হলেন পিও আতিকুল ইসলাম।

এর আগে পীরগাছা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহক হয়রানি, দুর্ব্যবহার, অনিয়ম ও দাম্ভিকতাপূর্ণ বক্তব্যের অভিযোগ তুলে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে এলে অভিযোগগুলো তদন্তে কমিটি গঠন করা হয়।

রোববার তদন্ত কমিটির সদস্যরা দিনব্যাপী পীরগাছা সোনালী ব্যাংকের শাখায় গিয়ে সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এ সময় শাখায় সেবা নিতে আসা অসংখ্য গ্রাহকের সঙ্গে কথা বলেন তারা। পাশাপাশি পত্রিকায় প্রকাশিত খবর সম্পর্কে গ্রাহকদের কাছ থেকেও জানতে চান তদন্ত কমিটির সদস্যরা।

এসময় রুবেল মিয়া এক গ্রাহক তার লিখিত বক্তব্যে লেখেন পত্রিকায় প্রকাশিত অনিয়মের চেয়েও অনেক বেশি অনিয়মের সঙ্গে জড়িত শাখা ব্যাবস্থাপক মনিরুজ্জামান। শুধু তাই নয়, দালাল ছাড়া লোন কম হওয়ার মন্তব্যও করেছেন ভুক্তভোগীরা।

তদন্তের সময় গ্রাহকদের কাছে ব্যাংকের সেবার মান, শাখা ব্যবস্থাপকের আচরণ, হয়রানি, চেকবই প্রদান, সলভেন্সি সার্টিফিকেট, ঋণসংক্রান্ত কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হয়। এ সময় একাধিক গ্রাহক শাখা ব্যবস্থাপকের দুর্ব্যবহার, দাম্ভিকতাপূর্ণ আচরণ ও বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ তদন্ত কমিটির কাছে তুলে ধরেন।

এ সময় ম্যানেজারের কক্ষে সাধারণ গ্রাহকদের প্রবেশাধিকার নিয়েও অভিযোগ ওঠে। একাধিক গ্রাহক তদন্ত কমিটিকে জানান, প্রয়োজনীয় ব্যাংকিং সেবা বা সমস্যা নিয়ে ব্যবস্থাপকের সঙ্গে দেখা করতে গেলেও সাধারণ গ্রাহকদের সহজে তার কক্ষে প্রবেশের সুযোগ দেওয়া হয় না। তবে ব্যবস্থাপকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তির নিয়মিত ওই কক্ষে যাতায়াত ও অবস্থানের অভিযোগও করেন তারা।

তদন্ত কমিটির কাছে কয়েকজন গ্রাহক শাখা ব্যবস্থাপকের ঘনিষ্ঠ মহল তৈরি, তাদের মাধ্যমে বিভিন্ন কাজে মধ্যস্থতা এবং সাধারণ গ্রাহকদের তুলনায় তাদের বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগও তুলে ধরেন।

ঋণ বিতরণ ও চেকবই প্রদানের ক্ষেত্রেও বিভিন্ন অভিযোগের কথা তদন্ত কমিটির কাছে জানান কয়েকজন গ্রাহক। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথিপত্র ও ব্যাংকের কার্যক্রম পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

তদন্ত কমিটির প্রধান এজিএম কামাল পাশা বলেন, জিএম স্যারের নির্দেশে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা সরেজমিনে গ্রাহকদের সঙ্গে কথা বলে প্রতিবেদন দাখিল করব।

উল্লেখ্য, পীরগাছা সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানের দুর্ব্যবহার, গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইত্যাদিখ্যাত, আলোচিত সহকারি অধ্যাপক রফিকুল হাসান। এ সময় তিনি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, জবাবদিহিতা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কর্মসূচিতে উপস্থিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও শাখাটির সেবা নিয়ে নানা অভিযোগ করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম