Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নববধূর মৃত্যু নিয়ে রহস্য

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

নববধূর মৃত্যু নিয়ে রহস্য

Advertisement

হাটহাজারীতে একটি ভাড়া বাসা থেকে নববধূ সাদিয়া আক্তারের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাবিবা ভিলার নিচতলা থেকে ওই নববধূর লাশ উদ্ধার করা হয়। নববধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নিহত সাদিয়া আক্তার মেখল ইউনিয়নের উত্তর মেখলের মো. শফির মেয়ে। কয়েক মাস আগে গড়দুয়ারার ৯ নম্বর ওয়ার্ডের ফয়জুল ইসলামের ছেলে প্রবাসী ওয়াহিদুল আলম প্রকাশ আসিফের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা পৌরসভা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর কয়েক দিন আগেও সাদিয়ার সঙ্গে তাদের কথা হয়েছিল। ওই সময় তিনি কিছুটা কষ্টের কথা জানিয়েছিলেন। পরিবারের পক্ষ থেকে তাকে সান্ত্বনা দিয়ে শিগ্গিরই দেখা করার আশ্বাস দেওয়া হয়েছিল। এর মধ্যেই তার মর্মান্তিক মৃত্যুর খবর পান স্বজনরা। সাদিয়ার মৃত্যু আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ ব্যাপারে হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম