Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ময়মনসিংহে হামে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

ময়মনসিংহে হামে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু

ফাইল ছবি

Advertisement

ময়মনসিংহে কিছুতেই কমছে না হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে হাসপাতালটিতে হাম আক্রান্ত হয়ে মোট ৭২ শিশুর মৃত্যু হলো।

গত ৪ সেপ্টেম্বর রাতে ময়মনসিংহ সদর থেকে হামের লক্ষণ নিয়ে ১০ মাস বয়সি শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। হাম ছাড়াও শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ২২ শিশুকে ভর্তি করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৯ শিশু। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৯৩ শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩ হাজার ৯৮৩ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৮১৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম