Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ২০৭ জন, ফেল থেকে পাশ ৩৩৬

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ২০৭ জন, ফেল থেকে পাশ ৩৩৬

ফাইল ছবি

Advertisement

কুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬০৮ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন। এ ছাড়া ফেল থেকে পাশ করেছেন ৩৩৬ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক পাপিয়া আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ের ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী মোট ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী আবেদন করা উত্তরপত্রগুলো যথাযথভাবে যাচাই-বাছাই শেষে ফল প্রকাশ করা হয়েছে।

তিনি জানান, ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম