Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযানে ভারতীয় ১০ টন জিরা জব্দ

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযানে ভারতীয় ১০ টন জিরা জব্দ

এ সময় তিনজনকে আটক করা হয়।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় ১০ টন জিরা জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিজিবির ২৫ ব্যাটালিয়ন ও র‌্যাব যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন—ফয়সাল আবীর, আজিজুল হাকিম ও হাবিবুর রহমান। তাদের বাড়ি সিলেট ও রাজশাহী জেলায়। দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে সরাইলের শাহবাজপুর এলাকায় বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ভারতীয় ১০ হাজার ২০ কেজি জিরা পাওয়া যায়।

তিনি জানান, ট্রাকে থাকা ব্যক্তিদের জিরার বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে তারা তা উপস্থাপন করতে পারেননি। পরে জিরাগুলো জব্দ করা হয় এবং ট্রাকে থাকা তিনজনকে আটক করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

চাচার বাড়িতে ডেকে ভাতিজাকে হত্যা, বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

চাচার বাড়িতে ডেকে ভাতিজাকে হত্যা, বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম