আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে কৃষককে কুপিয়ে হত্যা
Advertisement
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম
নিহতের স্বজনদের আহাজারি
|
ফলো করুন |
|
|---|---|
এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় ইসলাম শেখ নামে এক কৃষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত ইসলাম শেখ (৫২) রঘুনাথপুর গ্রামের বজলু শেখের ছেলে।
জানা গেছে, উপজেলার শালনগর ইউনিয়নে রঘুনাথপুর গ্রামের সাবেক ইউপি সদস্য টিপু সুলতান গ্রুপের সঙ্গে একই গ্রামের মফিজার রহমান গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি উভয়পক্ষের মধ্যে কয়েকবার সংঘর্ষ হয়।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মফিজার রহমান সমর্থক রঘুনাথপুর গ্রামের ইসলাম শেখ ভ্যানযোগে লাহুড়িয়া-কালিগঞ্জ হাট থেকে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর গ্রামের কবরস্থান এলাকায় পৌঁছলে সেখানে ওতপেতে থাকা টিপু সুলতান গ্রুপের ২০-২৫ জন প্রকাশ্যে দেশীয় অস্ত্র রামদা, ছ্যানদা, হাতুড়ি, লাঠিসোটা নিয়ে ইসলাম শেখকে ঘিরে ফেলে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ইসলাম শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, খবর পেয়ে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে।
