Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিজ ঘরে ঝুলছিল নারী ইউপি সদস্যের লাশ

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

নিজ ঘরে ঝুলছিল নারী ইউপি সদস্যের লাশ

Advertisement

নওগাঁর মহাদেবপুরে মোছা. আলতা বেগম (৪৫) নামের এক নারী ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

আলতা বেগম উপজেলার খাজুর ইউনিয়নের খোদ্দ কালনা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সদস্য ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, আলতা বেগম ২০১১ সালে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পরে ২০১৬ সালের নির্বাচনে আবারও মাত্র ৫ ভোটের ব্যবধানে পরাজিত হন। ওই নির্বাচনে মাত্র ৫ ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পর থেকেই মানসিক রোগে ভুগছিলেন তিনি। পরবর্তীতে ২০২১ সালের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন তিনি।

এরপর বেশ ভালোভাবেই দিন কাটছিল তার; কিন্তু বছর দুয়েক আগে আকস্মিকভাবে তার স্বামীর মৃত্যু ঘটলে আবারও মানসিক সমস্যা দেখা দেয় তার। মানসিক সমস্যার কারণেই বাড়িতে কেউ না থাকার সুযোগে শুক্রবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্বজনদের দাবি।

খাজুর ইউনিয়নের চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন জানান, মানসিক সমস্যার কারণে অধিকাংশ সময়ই তিনি বিষণ্ণ থাকতেন।

মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম