Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লাগেজ ও বস্তায় মিলল নারীর খণ্ডিত লাশ

Advertisement

Icon

জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

লাগেজ ও বস্তায় মিলল নারীর খণ্ডিত লাশ

গাজীপুরে অজ্ঞাত এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের পানিতে ভাসতে থাকা জুটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ভবানীপুর মেম্বারবাড়ী বাজারের মধ্যবর্তী একটি ফাঁকা জায়গা থেকে লাশের অংশগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামজা অ্যাপারেলস লিমিটেডের পাশে একটি ব্রিজের নিচে সরু খালের পানিতে একটি লাগেজ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজটি উদ্ধার করে। লাগেজ খুলে ভেতরে অজ্ঞাত এক নারীর লাশের নিচের অংশ পাওয়া যায়।

এর কিছুক্ষণ পর একই এলাকার পাশের পানিতে আরও একটি জুটের বস্তা ভাসতে দেখা যায়। পুলিশ সেটিও উদ্ধার করে। পরে বস্তাটি খুললে এর ভেতর থেকে মাথাসহ শরীরের অন্যান্য অংশ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, প্রথমে খালের পানিতে লাগেজটি ভাসতে দেখে তারা কাছে যান। একপর্যায়ে লাগেজের ভেতর মানুষের পা দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে পাশের পানিতে ভাসতে থাকা বস্তাটিও উদ্ধার করা হয়। 

জয়দেবপুর থানার ওসি আল মামুন জানান, শুক্রবার বিকালে ভবানীপুর এলাকা থেকে একটি লাগেজের ভেতর নারীর লাশের একটি অংশ উদ্ধার করা হয়। পরে পাশের পানিতে ভাসতে থাকা একটি জুটের বস্তা উদ্ধার করে এর ভেতর থেকে লাশের বাকি অংশ পাওয়া যায়। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। 

পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যাকাণ্ড কিনা, ওই নারীকে কোথায় ও কীভাবে হত্যা করা হয়েছে- তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রীপুরে ছুরিকাঘাতের পর ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে ছুরিকাঘাতের পর ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ

বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়কে শ্রমিকদের অবস্থান, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়কে শ্রমিকদের অবস্থান, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারে দগ্ধ ৫

গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারে দগ্ধ ৫

ইটভাটার কাছে শিশুর লাশ, হাসপাতালে মারা গেলেন বাবা

ইটভাটার কাছে শিশুর লাশ, হাসপাতালে মারা গেলেন বাবা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঘটনার দিনও তুরাগের সেই ঘাটে গিয়েছিলেন তাহসিফ: পুলিশ

ঘটনার দিনও তুরাগের সেই ঘাটে গিয়েছিলেন তাহসিফ: পুলিশ

আরও পড়ুন

ময়নাতদন্তের পরই তাহসিফের মৃত্যুর কারণ জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ময়নাতদন্তের পরই তাহসিফের মৃত্যুর কারণ জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় ধরা পড়ছে না আলোচিত অপরাধী

খুলনায় ধরা পড়ছে না আলোচিত অপরাধী

পাবনায় গুলিতে ২ নেতা খুন

পাবনায় গুলিতে ২ নেতা খুন

শ্রীপুরে ছুরিকাঘাতের পর ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে ছুরিকাঘাতের পর ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম