Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

শ্বশুরবাড়ি এসে নদীতে ডুবে জামাতা-মেয়ে-নাতিসহ নিখোঁজ ৪

Advertisement

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম

শ্বশুরবাড়ি এসে নদীতে ডুবে জামাতা-মেয়ে-নাতিসহ নিখোঁজ ৪

Advertisement

নরসিংদীর শিবপুরে শ্বশুরবাড়িতে এসে নদীতে ডুবে জামাতা, মেয়ে ও নাতিসহ ৪ জন নিখোঁজ হয়েছন। শুক্রবার বিকালে নরসিংদীর শিবপুর উপজেলার চরলাখপুর এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালালেও নিখোঁজদের উদ্ধার করা যায়নি।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- শিবপুর চরলাখপুর এলাকার মজিবুর শেখের বড় জামাতা ওবাইদুল্লাহ (৩৫), মজিবুর শেখের ছোট মেয়ে শান্তা (২২), নাতি শান্ত (১৭) ও উদ্ধার করতে যাওয়া এলাকাবাসী সৌরভ (১৫)।

শিবপুর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিখোঁজ ওবাইদুল্লাহ, তার স্ত্রী শাহিনুর সন্তান নিয়ে শ্বশুরবাড়ি শিবপুর উপজেলার চরলাখপুর এলাকায় মজিবুর শেখের বাড়িতে বেড়াতে আসেন। তাদের সঙ্গে মজিবুর শেখের অপর দুই মেয়ে শাহিদা ও শান্তা তাদের সন্তানদের নিয়ে বেড়াতে আসেন। এরই মধ্যে শুক্রবার বিকাল ৩টার দিকে মজিবুর শেখের ছোট মেয়ে শান্তা গোসল করতে বাড়ির পাশের শীতলক্ষ্যা  নদীতে নামেন। ওই সময় সে নদীতে তলিয়ে যায়।

তাকে উদ্ধার করতে মজিবুর শেখের বড় মেয়ে শাহিনুরের স্বামী ওবাইদুল্লাহ ও মজিবুর শেখের মেজো মেয়ে শাহিদার ছেলে শান্ত নদীতে নামেন। ওই সময় তারা দুইজনও নদীতে তলিয়ে যান। পরে পাশের বাড়ির সৌরভসহ একাধিক ব্যক্তি নিখোঁজদের খুঁজতে নদীতে নামেন। ওই সময় সৌরভও নদীতে তলিয়ে যান।

খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে শিবপুর ফায়ার সার্ভিস ও শিবপুর থানাপুলিশ নিখোঁজদের উদ্ধার অভিযানে নামেন। রাত হয়ে যাওয়ায় নদী থেকে কাউকে উদ্ধার করা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন হাওলাদার বলেন, মজিবুর শেখের বাড়িতে তার মেয়ের স্বামীসহ একাধিক স্বজন বেড়াতে আসেন। দুপুরে তার ছোট মেয়ে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হয়। পরে একে একে বড় মেয়ের জামাই, মেজো মেয়ের ছেলে ও সৌরভ নামে এলাকার ১ জন নিখোঁজ হয়। অনেক চেষ্টা করেও তাদের খুঁজে পাওয়া যায়নি।

শিবপুর ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ ইসলাম খান বলেন, আমরা এসে নদীতে অনেক খোঁজাখুঁজি করেছি, তবে কাউকে পাইনি। শনিবার সকালে ঢাকা থেকে ডুবুরি দল এলে পুনরায় উদ্ধার অভিযান চালাব।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম