Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফটিকছড়িতে ডেভিড ইমনের সহযোগী ‘টেস্টার মোবারক’ গ্রেফতার

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

ফটিকছড়িতে ডেভিড ইমনের সহযোগী ‘টেস্টার মোবারক’ গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডেভিড ইমনের সহযোগী ‘টেস্টার মোবারক’ গ্রেফতার: ছবি যুগান্তর

Advertisement

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি- গ্রেফতার মোবারক চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলা (শফির টিলা) এলাকায় একটি টংঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোবারক কাঞ্চননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মানিকপুর টিলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবু তাহেরের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানার একটি দল গভীর জঙ্গলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়া সংঘবদ্ধ দলের সদস্যরা পালিয়ে গেলেও মোবারককে আটক করা সম্ভব হয়।

অভিযানকালে তার হেফাজত থেকে দুটি কাঠের বাটযুক্ত লোহার ধারালো ছোড়া (তরবারি), একটি স্টিলের হাতলযুক্ত লোহার ধারালো রামদা, একটি কাঠের বাটযুক্ত ধারালো রামদা, একটি লোহার শাবল, একটি নীল রঙের প্লাস্টিকের বাটযুক্ত ধারালো ছুরি, একটি কাঠের বাটযুক্ত ধারালো ধামা, একটি কাঠের বাটযুক্ত ধারালো দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমকে বলেন, ডাকাতির প্রস্তুতিকালে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ফটিকছড়ি থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম