Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা, আটক ১

Advertisement

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা, আটক ১

মতলবে আটক ধর্ষক মোবারক হোসেন। ছবি: সংগৃহীত

Advertisement

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে জনতার হাতে আটক মোবারক হোসেন (৫২)-এর বিরুদ্ধে থানায় ধর্ষণ সংক্রান্ত নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আজ শনিবার (১২সেপ্টেম্বর) সকালে আসামি মোবারক হোসেন সরদারকে চাঁদপুর কোর্টে চালান করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে স্থানীয় লোকজন তার দোকানের সামনে তাকে মারধর করে। পরে পুলিশকে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে যায়। সে পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সে লেজাকান্দি গ্রামের জমার বাড়ির হোসেন আলীর ছেলে। ভুক্তভোগী কিশোরী তার আত্মীয়ের মেয়ে।

পুলিশ ও পরিবার জানায়, প্রায় তিন মাস আগে মোবারক কৌশলে ওই কিশোরীকে ডেকে তার বসতঘরে নিয়ে যায়। ওই সময় ঘরে তার পরিবারের কেউ ছিলেন না। তিনি কিশোরীকে ধর্ষণ করেন এবং ওই ঘটনা নিজের মুঠোফোনে ভিডিও করেন। ঘটনাটি কাউকে না জানাতে ওই কিশোরীকে হুমকি দেন। তিন-চার দিন আগে মোবারক ওই ভিডিও ছড়িয়ে দেয়। এতে ঘটনাটি জানাজানি হয়।

বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে সালিস বসে। সেখানে মোবারক উপস্থিত না হলেও তার পক্ষের কয়েকজন হাজির হন। কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিস শেষ হয়।

গত শুক্রবার সকালে মোরাবক ওই কিশোরী ও তার পরিবারকে হুমকি দেন। দেখে নেওয়ার কথা বলেও শাসায়। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে মোবারককে পিটিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভুক্তভোগী কিশোরীর বাবা লেজাকান্দি গ্রামের বোরহান উদ্দিন বলেন, আমার মেয়ের যে সর্বনাশ করেছে তার শাস্তি চাই। এখন আমার মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক জামশেদ জানান, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেল হাজতে রাখার আবেদন করা হয়েছে। ধর্ষণের আলামত ও ভিডিও সংগ্রহ সাপেক্ষে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।

 

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ  (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, শুক্রবার বিকেলে কিশোরীর ভাই নাজিম প্রধান বাদী হয়ে এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত মোবারক হোসেনের বিরুদ্ধে ধর্ষণ সংক্রান্ত  মামলা দায়ের করেছেন। আজ আসামিকে বিজ্ঞ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম