Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

আখাউড়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

Advertisement

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

আখাউড়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা রফিকুল ইসলাম সবুজ। ছবি: যুগান্তর

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলাম সবুজকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার মোগড়া বাজারস্থ নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ ইউনিয়নের খাড়কোট গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

আজ (রোববার) দুপুরে সবুজকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার তদন্তে রফিকুল ইসলাম সবুজের সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রফিকুল ইসলাম সবুজকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম