Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য বিক্রি, যুবক গ্রেফতার

Advertisement

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য বিক্রি, যুবক গ্রেফতার

Advertisement

নওগাঁর মান্দায় বিভিন্ন সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রোববার ভোর ৫টার দিকে মান্দা উপজেলা পরিষদের মূল ফটকের বিপরীতে প্রসাদপুর গ্রামের ‘সরকার কম্পিউটার ও অনলাইন পয়েন্ট’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব জানায়, আব্দুস সালাম সরকার ও অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি পরস্পর যোগসাজশে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ডিজিটাল ডিভাইস, বিভিন্ন অনলাইন আইডি ও মোবাইল ব্যাংকিং হিসাব ব্যবহার করে বিভিন্ন সার্ভারে অবৈধভাবে প্রবেশ করতেন। পরে সেখান থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও গোপনীয় তথ্য সংগ্রহ করে অর্থের বিনিময়ে সরবরাহ করা হতো।

র‌্যাব আরও জানায়, গত ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নির্বাচন অফিসে অস্থায়ী ভিত্তিতে কাজ করার সুবাদে আব্দুস সালামের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও সার্ভারে প্রবেশের বিষয়ে ধারণা তৈরি হয়। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন অনলাইন আইডি ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে টাকার বিনিময়ে এসব তথ্য সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। অভিযানে গ্রেফতারের পর আব্দুস সালামের মোবাইল ফোন যাচাই করে একাধিক সিডিআর এবং বিভিন্ন মোবাইল নম্বরের একাধিক সর্বশেষ লোকেশন পাওয়া যায়। এসব তথ্য কিভাবে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সালাম ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে নওগাঁর মান্দা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুকুরে গোসলে নেমে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থ

পুকুরে গোসলে নেমে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড

দুই ছাত্রলীগ কর্মীকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দুই ছাত্রলীগ কর্মীকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

এক রাতেই ১২ কৃষককে নিঃস্ব করল দুর্বৃত্তরা

এক রাতেই ১২ কৃষককে নিঃস্ব করল দুর্বৃত্তরা

যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ

পুড়িয়ে দিয়েছে মোটরসাইকেল যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ

নওগাঁয় থেমে থাকা মিকচার মেশিনে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল প্রকৌশলীর

নওগাঁয় থেমে থাকা মিকচার মেশিনে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল প্রকৌশলীর

আরও পড়ুন

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

আমতলীতে এলপিজি গ্যাস সঙ্কট, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি

আমতলীতে এলপিজি গ্যাস সঙ্কট, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম