ইউপি সদস্যের ঘরের খাটের নিচে মিলল পিস্তল-গুলি-ম্যাগাজিন, স্ত্রী গ্রেফতার
Advertisement
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম
শয়নকক্ষের খাটের নিচে থেকে দুটি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও ৭ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রামের সাবেক ইউপি মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় ইউপি মেম্বারের স্ত্রী রোজিনা খাতুনকে (৩৬) গ্রেফতার করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) গ্রেফতার রোজিনাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত রুবেল হোসেন (৪৪) পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির শয়নকক্ষের খাটের নিচে থেকে দুটি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও ৭ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোমিনুল হাসান বলেন, অভিযানের সময়ে এসআই স্বপন হোসেন, এসআই মেহেদী হাসান, এএসআই নাজমুল সাকিব, এএসআই শাহাদাৎ হোসেনকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে দুটি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও ৭ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।
বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, এ বিষয়ে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতার রুবেলের স্ত্রী রোজিনাকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।

