Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুগান্তরে সংবাদ প্রকাশের জের

চিতলমারীতে অসুস্থ লেখক জুড়ান মণ্ডলের পাশে দাঁড়ালেন ইউএনও

Icon

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

চিতলমারীতে অসুস্থ লেখক জুড়ান মণ্ডলের পাশে দাঁড়ালেন ইউএনও

Advertisement

দৈনিক যুগান্তর পত্রিকায় সাংবাদ প্রকাশের পর চিতলমারীর অসুস্থ ও অসহায় প্রবীণ লেখক জুড়ান মণ্ডলের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার সন্তোষপুর গ্রামে অসুস্থ লেখকের বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন।

গত রোববার (১২ সেপ্টেন্বর) দৈনিক যুগান্তরে ‘গরিব শিক্ষার্থীদের বই-খাতা কিনে দেওয়া জুড়ান মৃত্যুশয্যায় টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না’-  শিরোনামে মানবিক সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসার পর তিনি লেখকের বাড়িতে গিয়ে তার শরীরিক অবস্থার বিষয়ে জেনে পরিবারের হাতে তাৎক্ষণিক খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি তার চিকিৎসার আশ্বাস প্রদান করেন। এ সময় চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি, সাংবাদিক পংকজ মণ্ডল উপস্থিত ছিলেন।

ইউএনও বলেন, যুগান্তরসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সাংবাদিকদের মাধ্যমে আমরা তার সংকটের কথা জানতে পারি। প্রশাসনের পক্ষ থেকে তার জন্য যতটুকু সম্ভব আমরা সহায়তার ব্যবস্থা করেছি এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ ও মানবিক সহাতার জন্য জুড়ান মণ্ডলের পরিবারের সদস্যরা ইউএনও ও দৈনিক যুগান্তর পত্রিকাসহ অন্যান্য সংবাদমাধ্যম ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় সুশীল সমাজও এই সংবাদ প্রকাশ ও তাৎক্ষণিক সরকারি সহায়তায় প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম