Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধর্ষণের পর তরুণীকে রাস্তায় রেখে পালানোর সময় যুবক আটক

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

ধর্ষণের পর তরুণীকে রাস্তায় রেখে পালানোর সময় যুবক আটক

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ধর্ষণ শেষে এক তরুণীকে রাস্তায় রেখে পালানোর সময় জসিম মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষক জসিম উপজেলার বুধন্তি ইউনিয়নের আলিনগর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৯ বছরের ওই তরুণী নোয়াখালীর চাটখিলের বাসিন্দা। প্রায় আট মাস আগে নেত্রকোনার এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। ওই তরুণীর স্বামী বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর এলাকার এক বেকারিতে কাজ করেন।

স্বামীর সঙ্গে দেখা করতে নোয়াখালী থেকে বাসযোগে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় আসেন ওই তরুণী। পরে কুমিল্লা-সিলেটগামী একটি বাসে বিজয়নগরের উদ্দেশ্যে উঠেন। ওই বাসে জসিম মিয়া যাত্রী ছিলেন। এদের সিট পাশাপাশি হওয়ায় পরিচয়ের পর তিনি বিজয়নগরে যাবেন বলে জানান। পরে বিজয়নগর না নেমে তাকে নিয়ে মাধবপুর নেমে যান। এরপর জামাইয়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে বিজয়নগরের সাতবর্গ এলাকায় মনিহার সিনেমা হলের পূর্বপাশে দোতলায় স্বর্ণের বক্স বানানো কারখানায় নিয়ে সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ওই তরুণী।

পরে জসিম মিয়া ওই তরুণীকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে স্বামী তপনের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে বুধন্তি এলাকায় পৌঁছলে ওই তরুণীকে সিএনজি থেকে জোরপূর্বক নামানোর চেষ্টা করেন। বিষয়টি দেখে সিএনজিতে থাকা অন্য যাত্রী ও স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা জসিমকে আটক করে পুলিশে খবর দেন।

বিজয়নগর থানার ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ ফারুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম