Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গ্রেফতার থেকে রক্ষা পেতে স্বেচ্ছাসেবক লীগ নেতার কাণ্ড

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম

গ্রেফতার থেকে রক্ষা পেতে স্বেচ্ছাসেবক লীগ নেতার কাণ্ড

Advertisement

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ইউপি নির্বাচনের আগে গ্রেফতার থেকে রক্ষা পেতে দলীয় পদ-পদবি ছেড়েছেন মো. কামরুজ্জামান খোকন মিয়া। তিনি উপজেলার পুরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

মঙ্গলবার বিকালে নগরকান্দা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় সব পদ থেকে ইস্তফার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে খোকন মিয়া স্বীকার করেন যে, তার পদত্যাগের পেছনে কেবল পারিবারিক বা ব্যক্তিগত কারণ নয় বরং আসন্ন ইউপি নির্বাচনের সুদূরপ্রসারী রাজনৈতিক হিসাব-নিকাশ রয়েছে। নির্বাচনে প্রার্থী হওয়া ঠেকাতে একটি মহল আমাকে গ্রেফতার করানোর চক্রান্ত করছে বলে আমার ধারণা। নির্বাচনের আগে কারাগারে গেলে প্রচার-প্রচারণা ও প্রার্থিতা বাধাগ্রস্ত হতে পারে। তাই নির্বাচনি প্রস্তুতি নির্বিঘ্ন করতে আগেই আওয়ামী লীগের পদ থেকে সরে দাঁড়িয়েছি। দলের স্থানীয় একটি পক্ষ দীর্ঘদিন ধরে তাকে পদত্যাগের অনুরোধ করে আসছিল। তাই নির্বাচনি দৌড়ঝাঁপ শুরুর আগেই কোনো প্রকার আইনি ও রাজনৈতিক জটিলতা এড়াতে পদত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

খোকন মিয়ার এমন বক্তব্যের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিষয়টিকে অনেকেই শুধু দলীয় পদত্যাগ হিসেবে না দেখে আসন্ন নির্বাচনে নিজের অবস্থান নিরাপদ রাখার আগাম কৌশল হিসেবে বর্ণনা করছেন।

তবে বিরোধী বা অন্য কোনো রাজনৈতিক দলের চাপ কিংবা প্ররোচনার অভিযোগ নাকচ করে খোকন মিয়া বলেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ও নির্বাচনি সমীকরণ বিবেচনার স্বাধীন সিদ্ধান্ত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদপুরে কোটি টাকার মূর্তি উদ্ধার, গ্রেফতার ৪

ফরিদপুরে কোটি টাকার মূর্তি উদ্ধার, গ্রেফতার ৪

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ ৮ ডাকাত গ্রেফতার

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ ৮ ডাকাত গ্রেফতার

ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ বলা সেই চেয়ারম্যানকে শোকজ

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ বলা সেই চেয়ারম্যানকে শোকজ

যৌন উত্তেজক ওষুধ তৈরি-সংরক্ষণ, এনসিপি নেতার কারাদণ্ড

যৌন উত্তেজক ওষুধ তৈরি-সংরক্ষণ, এনসিপি নেতার কারাদণ্ড

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ চেয়ারম্যানের বক্তব্য ভাইরাল

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ চেয়ারম্যানের বক্তব্য ভাইরাল

আরও পড়ুন

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম