Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপী

Icon

নবীনগর দক্ষিণ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পিএম

ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপী

Advertisement

দীর্ঘদিন ঢাকার ফুটপাতে মানবেতর জীবনযাপন করা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোলাপী বেগম এবার পেলেন নিজের একটি স্থায়ী ঠিকানা। প্রধানমন্ত্রীর সৌজন্যে নির্মিত নতুন ঘরের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তার হাতে তুলে দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুরে ‘আমরা বিএনপি পরিবার’ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গোলাপী বেগমের কাছে ঘরটি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

অনুষ্ঠানে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমরা একটি ভঙ্গুর দেশ পেয়েছি। লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতের নামে বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে এবং লুটপাটের টাকা বিদেশে পাচার করা হয়েছে।

তিনি বলেন, লুটপাটের টাকা খাওয়ার দিন শেষ। এখন বাংলাদেশে এলে শেখ হাসিনার বিচার হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ওই সরকারও ওই পথেই হেঁটেছে। দেশের কোনো উন্নয়ন কাজ করেনি। আমরা কাজ শুরু করেছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি একটি ক্লিন ও সুন্দর বাংলাদেশ গঠন করতে চান। এজন্য দলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় মানুষের সমস্যা সমাধান এবং মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার নির্দেশ দিয়েছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে দেশব্যাপী এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশের সময় ঢাকার শাহবাগের ফুটপাতে গোলাপী বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব দিয়ে দেখার জন্য তিনি তার অতিরিক্ত প্রেস সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় নবীনগরের রতনপুরে গোলাপী বেগমের জন্য নতুন ঘর নির্মাণ করা হয়।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত গোলাপী বেগম বলেন, দীর্ঘদিনের অনিশ্চয়তা ও কষ্টের জীবনের আজ অবসান হলো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তারেক জিয়ার জন্য দোয়া করি। আল্লাহ তাকে দীর্ঘায়ু করুন।

নিরাপদ আশ্রয় পেয়ে গোলাপী বেগম সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

চাচার বাড়িতে ডেকে ভাতিজাকে হত্যা, বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

চাচার বাড়িতে ডেকে ভাতিজাকে হত্যা, বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম